নারকোটিক্স নির্বাহী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন আহবায়ক কমিটি গঠিত





ঢাকা: নারকোটিক্স নির্বাহী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের ডেমরা সার্কেল পরিদর্শক মোঃ ফজলুল হককে আহবায়ক এবং গাজীপুরে কর্মরত পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞাকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

অধিদপ্তরের জ্যেষ্ঠ পরিদর্শক ও বর্তমানে ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ মোফাজ্জল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) জানানো হয়, গত ৯ জুলাই ঢাকার শান্তিনগরে স্কাই ভিউ রেস্টুরেন্টে আয়োজিত এক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা দীর্ঘদিন ধরে অ্যাসোসিয়েশনের কার্যক্রম স্থবির থাকায় উদ্বেগ প্রকাশ করেন। জানানো হয়, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক চাকরি থেকে অবসর গ্রহণ করার পর সমিতির দৃশ্যমান কোনো কার্যক্রম পরিলক্ষিত হচ্ছিল না। এই পরিস্থিতিতে সংগঠনের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে একটি আহবায়ক কমিটি গঠনের পক্ষে অধিকাংশ সদস্য মত দেন।

উপস্থিত সদস্যবৃন্দ এবং মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে সংযুক্ত পরিদর্শক ও উপপরিদর্শকদের মতামতের ভিত্তিতে ৪১ সদস্যের এই কমিটি গঠিত হয়। নবগঠিত এই আহবায়ক কমিটি অ্যাসোসিয়েশনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গতিশীলতা আনবে বলে সভায় সন্তোষ প্রকাশ করা হয়।

Post a Comment

0 Comments