ঢাকা:
বৈষম্যবিরোধী মামলায় অভিযুক্ত রমনা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান মানিককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান এলাকা থেকে আটক করেছে। গতকাল গভীর রাতে তাকে গ্রেফতার করা হলেও দীর্ঘপর্যন্ত আদালতে হাজির করা হয়নি।
সূত্রগুলো জানায়, রাত ১২টার দিকে আটক হওয়া মানিককে ডিবির হেফাজতে রাখা হয়েছে। পুলিশের অন্তর্গত একটি সূত্রের তথ্য অনুযায়ী, তাকে মুক্ত করার উদ্দেশ্যে সোহাগ পরিবহনের মালিকের মামার মাধ্যমে বিশাল অংকের টাকার বিনিময়ে তদবির চলছে।
মানিকের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। অভিযোগ উঠেছে, পাঁচ আগস্টের পর ঢাকা শহরের বিভিন্ন আওয়ামী লীগ ঝটিকা মিছিলে সরাসরি অর্থায়ন করেছেন তিনি। এছাড়া গত জুলাই-আগস্টে ছাত্র ও জনতার আন্দোলনের সময় মাফিয়া স্টাইলে অস্ত্র হাতে উপস্থিত থাকার তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত ডামি নির্বাচনে ঢাকা-৭ আসনে এমপি পদপ্রার্থী বাহার উদ্দিন নাসিমের নির্বাচনী প্রধান সমন্বয়ক হিসেবেও ভূমিকা রেখেছেন তিনি।
মানিক মালিবাগ, গুলবাগ ও শাজাহানপুর এলাকা দায়িত্বে ছিলেন এবং স্থানীয় জনগণের মধ্যে আতঙ্কের নাম হিসেবে পরিচিত ছিলেন। নিরাপত্তা বাহিনীর নথিপত্র অনুসারে, মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উত্তরা পশ্চিম থানায় ছাত্র হত্যা মামলা, মোহাম্মদপুর থানায় হত্যার উদ্দেশ্যে ছাত্র-জনতার মামলা যেখানে শেখ হাসিনা এক নম্বর আসামি, তেজগাঁও এলাকায় চাঁদাবাজির মামলা, কেরানীগঞ্জ থানায় মানবপাচারের মামলা এবং ভাটারা থানায় ছাত্রহত্যার মামলা উল্লেখযোগ্য।
বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে। আটককারী দল থেকে এ বিষয়ে বিস্তারিত অবগতির চেষ্টা চলছে।
0 Comments