৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা–২০২৫ অনুষ্ঠিত





বিস্তারিত:
৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা–২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ অহিদুর রহমান ও সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বি এম এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রাকৃতজ শামীমরুমী টিটন—প্রাবন্ধিক, কবি, সাহিত্যিক, গবেষক ও ভাষাবিদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড. আবু তাহের প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষাবিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতা উল্লাহ খান, যুগ্ম সম্পাদক, দৈনিক নিরপেক্ষ; অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক— প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষাবিদ; মোঃ মনিরুজ্জামান অপূর্ব—চেয়ারম্যান, হিকমাহ্ উন্নয়ন ফাউন্ডেশন; মোহাম্মদ শাহ আলম কিরণ—সাধারণ সম্পাদক, হিকমাহ্ উন্নয়ন ফাউন্ডেশন; হাসিনা মমতাজ—অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক; শাহ কামাল আহমেদ—প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলা সাহিত্য পরিষদ (ইউকে)।

এছাড়াও অনুষ্ঠানে জামালপুর, সিলেট, খুলনা, চট্টগ্রাম ও কুমিল্লা থেকে আগত বহু কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন গাজী আন্তর্জাতিক সাহিত্য ভুবনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, অ্যাডভোকেট সাহিদা রহমান, কবি রিতু নুর, কবি শেফালী হোসেন, কবি খান আক্তার হোসেন, কবি কামরুজ্জোহান ঝিনুসহ আরও অনেক গুণীজন।

Post a Comment

0 Comments