বাংলাদেশের ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ৪১তম জেলা র্যালি ১৮ অক্টোবর ২০২৫ তারিখে রাজধানীর বনানীস্থ শেরাটন হোটেলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, তাৎপর্যপূর্ণ এবং স্মরণীয় মুহূর্তে ভরপুর।
র্যালির সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জেসরিনা হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়রা খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ মহল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিশা প্রাধান। তাদের উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে মোট ৫১টি ক্লাবের প্রেসিডেন্টসহ মোট ২৬৫ জন সদস্য অংশগ্রহণ করেন। সকলে মিলিতভাবে ইনার হুইল-এর আদর্শ, সামাজিক দায়বদ্ধতা, নারীর ক্ষমতায়ন এবং মানবকল্যাণমূলক উদ্যোগসমূহকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালির সফল আয়োজনে অবদান রাখার জন্য সকল বিশিষ্ট অতিথি, ক্লাব প্রেসিডেন্ট এবং ইনার হুইল বন্ধুদের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা। তাদের সক্রিয় অংশগ্রহণ ও সহমর্মিতার মাধ্যমে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য সফলতায়।
0 Comments