স্মার্টফোনের জগতে চলছে এক বৈপ্লবিক পরিবর্তন। শুধু দ্রুত প্রসেসর বা উন্নত ক্যামেরা নয়, এবার স্মার্টফোনে সংযোজন হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। নতুন প্রযুক্তির এই সংযুক্তি ফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা অনেকাংশে বদলে দিচ্ছে। ছবি তোলা, ভিডিও এডিটিং, অটো ট্রান্সলেশন, রিয়েল-টাইম কন্টেন্ট সাজেশনসহ নানা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এই আধুনিক প্রযুক্তি।
বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের ফ্ল্যাগশিপ ও প্রিমিয়াম ফোনে এআই ফিচার যুক্ত করছে, যা ব্যবহারকারীদের আরও স্মার্ট, দ্রুত এবং নির্ভুল ব্যবহারের সুবিধা দিচ্ছে। তথ্য বিশ্লেষণ, কাস্টমাইজড রিকমেন্ডেশন, ব্যাটারি ব্যবস্থাপনা, ক্যামেরার অটোমেটিক অপ্টিমাইজেশন থেকে শুরু করে নিরাপত্তা পর্যন্ত—সব কিছুতে এআই এখন কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।
বিশ্ববাজারে বর্তমানে যেসব স্মার্টফোনে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য ১০টি ফোন হলো:
Google Pixel 8 Pro – গুগলের নিজস্ব Tensor G3 চিপ এবং সর্বোচ্চ AI অপ্টিমাইজড ক্যামেরা সিস্টেম।
Samsung Galaxy S24 Ultra – গ্যালাক্সি এআই ও One UI ইন্টিগ্রেশন সহ নানা AI ফিচার।
iPhone 15 Pro Max – A17 Pro চিপের মাধ্যমে Apple AI সার্ভিসসমূহ পরিচালিত হয়।
Honor Magic6 Pro – ব্যতিক্রমধর্মী AI-driven ফটো-প্রসেসিং।
Xiaomi 14 Ultra – AI কন্টেন্ট এনহান্সমেন্ট ও রিয়েলটাইম স্ক্রিন অপ্টিমাইজেশন।
Vivo X100 Pro – ফটো ও ভিডিওতে জেনারেটিভ AI প্রযুক্তি।
OnePlus 12 – Snapdragon 8 Gen 3 চিপ এবং AI Scene Enhancement।
Huawei Mate 60 Pro – নিজস্ব Harmony AI সিস্টেম সংযুক্ত।
Sony Xperia 1 VI – AI face detection এবং ক্যামেরা এক্সপার্ট ফিচার।
Motorola Edge 50 Ultra – স্মার্ট ক্যামেরা গাইডেন্স ও জেনারেটিভ ওয়ালপেপার AI।
এই ফোনগুলো কেবল হার্ডওয়্যার নির্ভর নয়, বরং সফটওয়্যারে এমন সব এআই অপশন এনেছে যা ব্যবহারকারীর চিন্তা পড়ে নেয়ার মতো সুবিধা দেয়। ব্যবহারকারীরা এখন আর কেবলমাত্র কমান্ড দেয় না, বরং ফোন থেকেই তারা প্রয়োজনীয় সাজেশন পাচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, আগামী দুই বছরের মধ্যে এআই ভিত্তিক স্মার্টফোনই হয়ে উঠবে বাজারের নিয়ন্ত্রক। গ্রাহক চাহিদা অনুযায়ী অনেক কম দামি ফোনেও কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তি দেখা যেতে পারে।
বাংলাদেশেও এই পরিবর্তনের ছোঁয়া লাগতে শুরু করেছে। দেশের তরুণ প্রজন্ম এ ধরনের আধুনিক ফিচার সম্বলিত ফোনের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ভবিষ্যতে শিক্ষা, ব্যবসা ও দৈনন্দিন জীবনে এআই স্মার্টফোনের প্রভাব হবে আরও ব্যাপক।
0 Comments