রাজধানীর সচিবালয়ের সামনে বুধবার সকাল থেকে নতুন করে বিক্ষোভে নেমেছে চাকরি প্রত্যাশীরা। সরকারি চাকরির জন্য বিদ্যমান অধ্যাদেশ বাতিল করে পূর্বের নিয়মে নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, চলমান অধ্যাদেশ অনুযায়ী চাকরিতে প্রবেশে বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া ও লিখিত পরীক্ষার ধরণ পরিবর্তন হওয়ায় সাধারণ শিক্ষিত তরুণদের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। তারা দাবি করছেন, এই অধ্যাদেশ বাতিল করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে দেশজুড়ে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে সচিবালয় এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
0 Comments